‘একাত্তরকে অপমান করলে চব্বিশের অর্জন বিলীন হয়ে যাবে’
চব্বিশকে সামনে রেখে একাত্তরকে অপমান ও অপদস্থ করা হচ্ছে, তাই চব্বিশের যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে। এর অস্তিত্ব শেষ হয়ে যাবে- এমনটা বলেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) শহীদ মিনার এলাকায় এসব কথা বলেন তিনি। নিজের এসব মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তারেক।
ভিডিওতে তিনি বলেন, যখন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে কলুষিত করা শুরু করছে তখন থেকেই চব্বিশের অস্তিত্ব ও সম্মান শেষ। চব্বিশ অনেকের ভাগ্য বদলানোর হাতিয়ার হয়েছে। এখন চব্বিশকে ধান্দা বলছে মানুষ।