advertisement

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:৩৯

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় একজনকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।


জানা যায়, আটক ব্যক্তি ক্যাম্পাসে নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নিজেকে এএফ রহমান হলের শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড প্রদর্শন করেন। অথচ ইংরেজি বিভাগ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এবং সোহরাওয়ার্দী হলের অধীন হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে।


আটক ব্যক্তির নাম মো. উমর ফারুক (১৭)। তার পিতা নুরুন্নবী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় মুদি ব্যবসা করেন। উমর ফারুক পার্শ্ববর্তী জোবরা এলাকার বাসিন্দা এবং জোবরা পশ্চিমপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।


আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম।


নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার আবদুল মান্নান জানান, বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি। মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আমাদের কড়াকড়ির কারণে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য সে এই পথ অবলম্বন করেছে। পরে আমরা তার বাবাকে ডেকেছি। ভবিষ্যতে এমন অপরাধের সঙ্গে আর জড়াবে না বলে একটা মুচলেকা নিয়ে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর মোটরসাইকেলটি এখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হেফাজতে আছে। এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসেও দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

অনলাইন ক্লাশে র তীব্র প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের

অনলাইন ক্লাশে র তীব্র প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

সর্বশেষ সংবাদ