advertisement

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ১২:৫৭

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে জিও নিউজ।


পিসিবি জানিয়ে দিয়েছে, ক্রিকেটাররা কোনো রাজনৈতিক পোস্ট করতে পারবেন না। আর তা করলে অন্ততপক্ষে ১ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে বলা হয়েছে, কেউ যেন বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করেন।


পিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্তাবলীর মধ্যেই অবশ্য সোশ্যাল মিডিয়া নীতি অন্তর্ভুক্ত রয়েছে। আগে থেকেই ক্রিকেটারদের সেই নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ ছিল। এখন কঠোরতা আরও বৃদ্ধি পেল। কেউ কেউ বলছেন, এতে ক্রিকেটারদের বাকস্বাধীনতা হরণ হতে পারে।


সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ব্যাঙ্গ করে রাণী বলায় নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকার কাছাকাছি জরিমানা করা হয়। তাকে ২ বছর নিষিদ্ধ করার জন্যও সুপারিশ করা হয়েছিল।


চলমান পিএসএলের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন মারিয়াম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানাচ্ছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিসিবি। সেই পোস্ট নিয়ে নাসিম লিখেছিলেন, 'কেন ওকে সবসময় লর্ডসের রাণীর মতো সম্মান দেওয়া হয়?' নিজের পোস্ট নাসিম কিছুক্ষণ পর সরিয়ে ফেলেন, তবে ততক্ষণে তা সবার দৃষ্টিগোচর হয়ে গেছে।


বিতর্ক ছড়িয়ে পড়লে নাসিম দাবি করেন, তার একাউন্ট হ্যাক হয়েছে। তবে তাতেও লাভ হয়নি। পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নাসিম নিঃশর্তে ক্ষমা চাইলেও ৩০ মার্চ তাকে ২ কোটি রুপি জরিমানা করা হয়। বিশ্ব ক্রিকেটে এত বড় অঙ্কের জরিমানার নজির নেই বললেই চলে।


পিসিবির তদন্ত কমিটি নাসিমকে ২ বছর নিষিদ্ধও করতে চেয়েছিল। তবে তাতে বাধ সাধেন পিসিবি চেয়ারম্যান মহসিন।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

মেসি ১০০০ গোলও করতে পারে?

মেসি ১০০০ গোলও করতে পারে?

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ